ফাইনালে বাঁশি থাকবে স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচের হাতে

বিশ্বকাপ ফাইনালের রেফারি ঠিক করে ফেলেছে ফিফা। আর্জেন্টিনা–স্পেন ফাইনালে বাঁশি থাকবে স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচের হাতে। ফাইনালের দায়িত্বে থাকবেন এশিয়ার দুই ম্যাচ অফিসিয়ালও। ৪৬ বছরের দক্ষ রেফারি ভিনচিচকে বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব দিয়েছে ফিফা। সহকারী রেফারির দায়িত্ব সামলাবেন ভিনচিচের স্বদেশীয় তোমাজ ক্লানচনিক এবং আন্দ্রাজ কোভিচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে জর্ডনের আদহাম মাখাদমেহকে। রিজার্ভ সহকারী রেফারি হিসাবে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ। ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘ফাইনাল খেলাবেন স্লাভকো ভিনচিচ। সোনালি ডোকারাটা জার্সি পরে ম্যাচ খেলাবেন তিনি। আমি নিশ্চিত সুন্দর অসাধারণ জার্সিটা আপনাদেরও ভাল লাগবে।’ ৪৬ বছরের ভিনচিচ কাতার বিশ্বকাপেও ছিলেন। সে বার দু’টি ম্যাচ খেলিয়েছিলেন। এ বারের বিশ্বকাপেও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে ব্রাজ়িল–মরক্কো এবং জর্জন–আলজেরিয়া ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন। রাউন্ড অফ ৩২–এ খেলিয়েছেন মেঙিকো–ইকুয়েডর ম্যাচ। ফাইনাল হবে এ বারের বিশ্বকাপে তাঁর চতুর্থ ম্যাচ। মেসিদের ম্যাচ খেলানোর অভিজ্ঞতাও রয়েছে স্লোভেনিয়ার রেফারির। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা–সৌদি আরব ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সেই ম্যাচ ১–২ ব্যবধানে হেরে গিয়েছিলেন মেসিরা। স্পেনের পাঁচটি ম্যাচ খেলিয়েছেন ভিনচিচ। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু। ২০২০ সালের ইউরোয় স্পেন–সুইডেন ম্যাচ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন–ইটালি ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়াও ২০২৪ ইউরোয় ইটালি–স্পেন ১–০ এবং সেমিফাইনালে ফ্রান্স–স্পেন ম্যাচে বাঁশি ছিল ভিনচিচের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *