ফেক ভিডিওতে বিব্রত শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে বুলেটের গতিতে। সেই কার্ডে দেখা যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নেতা শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন বলা হচ্ছে। একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের নকল নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি গানের লিংক শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে বিস্ময়কর এক ভিডিও। যাতে দেখা যাচ্ছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। সামনে জনসমুদ্র। ভিডিওর টাইটেলে বলা হয়েছে, জামায়াতের ভাইরাল গানে শাকিব খান।
অনেকেই ভিডিওটিকে সত্যি মনে করলেও অনুসন্ধানে মিলেছে এটি পুরাই ফেক। এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই গান ও ভিডিও। অভিযোগ রয়েছে, একটি চক্র ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে এই ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করেছে।
এদিকে এমন ঘটনায় শাকিব খান বেশ বিব্রত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। জানা গেছে, তিনি বিষয়টি নিয়ে দ্রুতই তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। 
বলা দরকার, দুদিন আগেই একই ঘরানার অপপ্রচারের শিকার হয়েছেন শাকিব খানের নায়িকা সাবিলা নূর। তার নামেও একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেই কার্ডটিও চলতি ভোটের বাজারে জামায়াতের পক্ষে গেছে! এ বিষয়ে সাবিলা নূর তার প্রতিক্রিয়ায় সকলকে এসব বিভ্রান্তিকর ও ভুয়া  প্রচারণার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *