জেফরি এপস্টেইনের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! 

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টেইনের মৃত্যুকে ঘিরে নতুন নথি প্রকাশিত হয়েছে, যা রহস্য আরও গভীর করছে। প্রকাশিত নথিতে দেখা গেছে, এপস্টেইনের মৃত্যুর এক দিন আগে তার মৃত্যুসংক্রান্ত বিবৃতির খসড়া তৈরি করা হয়েছিল।


মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথি অনুযায়ী, ২০১৯ সালের ৯ আগস্ট জেফরি এপস্টেইনের মৃত্যুর পরবর্তী বিবৃতির খসড়া প্রস্তুত করা হয়েছিল। পরের দিন, ১০ আগস্ট সকালে তিনি ম্যানহাটানের কারেকশনাল সেন্টারে মৃত অবস্থায় পাওয়া যান।


নথিতে দেখা যায়, ওই খসড়া বিবৃতিতে বলা হয়েছিল, “ম্যানহাটান কারেকশনাল সেন্টার নিশ্চিত করেছে, জেফরি এপস্টেইনকে তার কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এটি ভুক্তভোগীদের আদালতে ন্যায্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, তবে তদন্ত চলবে।”


প্রকাশিত নথিতে একাধিক খসড়া সংস্করণ রয়েছে, যা কিছু ক্ষেত্রে নাম ও ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য ঢেকে রাখা হয়েছে, আবার কিছুতে দেখা গেছে। এপস্টেইনকে তার কারাকক্ষে কমলা রঙের চাদর বা শার্ট ব্যবহার করে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।


যদিও এপস্টেইনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়েছে, তবুও এই ঘটনায় দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। নতুন নথিতে দেখা গেছে, ৯ আগস্ট রাত ১০:৩৯ মিনিটে কারাগারের নজরদারি ক্যামেরায় একটি কমলা রঙের অবয়ব নড়াচড়া করতে দেখা গেছে। যদিও এটি কারা বহন করছিল, তা নিয়ে ভিন্নমত রয়েছে; কেউ বলছেন এটি একজন কয়েদির মতো ছিল, আবার অন্য রিপোর্টে বলা হয়েছে একজন কারাগারের কর্মকর্তা।


নথিতে কিছু অপ্রকাশিত ছবি অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে এপস্টেইনকে উদ্ধার করার সময় এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করার মুহূর্ত দেখা যায়। ছবিগুলিতে তার নামের বানানও ভুলভাবে “জেফারি” লেখা হয়েছে।

নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করেন, এই নথি এবং ছবিগুলো মৃত্যুর পরিস্থিতি ও তদন্তের ওপর নতুন প্রশ্ন তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *