জন্মদিনে লাকী আখান্দের সুরে এল ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

জন্মবার্ষিকী ঘিরে লাকী আখান্দের সুর করে রেখে যাওয়া একটি অপ্রকাশিত গান প্রচারে এসেছে। গানের নাম ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’। রোববার লাকী আখান্দের ৭০ তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে গানটি। 

গোলাম মোর্শেদের কথায় গানটি গেয়েছেন জয় শাহরিয়ার। গানটি শোনা যাচ্ছে জয় শাহরিয়ার ও গান জানালার ইউটিউব চ্যানেলে। এছাড়াও বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি। প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস থেকে প্রকাশ হওয়া গানটিতে গিটার বাজিয়েছেন ও সাউন্ড ডিজাইন করেছেন আহনাফ খান অনিক, কীবোর্ডস বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ। গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে তার লেখা ও লাকী ভাইয়ের সুরে কিছু অপ্রকাশিত গান আছে জানতে পেরে আমি একটি গান করার আগ্রহ প্রকাশ করি। মোর্শেদ ভাই আমার সেই আবদার রেখে আমাকে গানটি দেন। আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হল এর মধ্য দিয়ে।

আমি চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের আমেজ ধরে রাখতে। লাকী ভাইয়ের জন্মদিনে গান আমাদের শ্রদ্ধাঞ্জলি তার স্মৃতির প্রতি। গোলাম মোর্শেদ বলেন, লাকী ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *