চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাঁশখালীর নুরুল ইসলামের মৃত্যু

চট্টগ্রাম শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাঁশখালীর নুরুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত নুরুল ইসলাম বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ী ইউনিয়নের মিয়া মার্কেট ৪ নম্বর ওয়ার্ড এলাকার জহরলাইল্যা বর বাড়ির মৃত মোস্তাফিজ সওদাগরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল ইসলাম চট্টগ্রাম শহরের একটি বাসায় দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিন দিন আগে ওই বাসায় খাবার রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেন। নুরুল ইসলামের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *