স্প্যানিশ স্ত্রী নিয়ে দোটানায় আর্জেন্টাইন কোচ স্কালোনি

লিওনেল স্কালোনির স্ত্রী এলিসা একজন স্প্যানিশ। ফাইনালের আগে আর্জেন্টিনা কোচের দোটানার কারণ বুঝতে এতটুকু তথ্যই যথেষ্ট!স্কালোনি অবশ্য নিশ্চিত, ফাইনালে তার স্ত্রী ও সন্তানেরা গলা ফাটাবে আর্জেন্টিনার হয়ে। কিন্তু মায়ের্কোতে স্ত্রীর পক্ষের আত্মীয়রা চাইবে, স্পেনই জিতুক। টানাপোড়েনটা তাই বেশ অনুভব করতে পারছেন আর্জেন্টিনা কোচ। ফাইনাল ম্যাচের আগে পারিবারিক টানাপোড়েনের কথাও বলতে হলো স্কালোনিকে। এলিসার সাথে স্কলোনির সাক্ষাৎ ২০০৮ সালে। যখন তিনি লাৎসিও থেকে ধারে মায়োর্কাতে যোগ দেন। এরপর সংসার পাতেন দুজনে। এই দম্পতির দুই ছেলে ইয়ান ও নোয়াহর জন্ম স্পেনে। সবাই থাকেন মায়োর্কাতে। অবশ্য স্প্যানিশ হলেও, দুই ছেলে নিয়ে এলিসাকে আর্জেন্টিনার হয়ে উল্লাস করে দেখা গেছে অতীতে। ২০২২ বিশ্বকাপ, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার সময়ও তারা উদযাপন করেছেন আকাশি নীল–সাদা জার্সি পরে। কিন্তু ওই দুই আসরে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল না স্পেন। এবার তাই প্রশ্নটা উঠলই। তবে, ফাইনালে স্ত্রী–সন্তানদের পাশে পাবেন স্কালোনি। কিন্তু বাকি আত্মীয়রা যে স্পেনের হয়ে গলা ফাটাবে, তা মোটামুটি নিশ্চিত তিনি। ‘আমার স্ত্রী এবং সন্তানেরা অবশ্যই আমার পাশে, আর্জেন্টিনার সঙ্গে থাকবে। যদিও আমরা স্ত্রী স্প্যানিশ।

সে খুব ভালো করে জানে আমি কীসের মধ্যে দিয়ে যাচ্ছি। সন্তানেরা আরও ভালোভাবে জানে তাদের বাবা কী ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে।’ কিন্তু মায়োর্কাতে আরও পরিবার–পরিজন আছে, যারা দ্বিধায় থাকবে। এটা তাদের জন্য কঠিন পরিস্থিতি এবং আমি তা বুঝতে পারি। কিন্তু যাই হোক না কেন, তারা খুশি থাকবে। আমার স্ত্রী পক্ষের আত্মীয়রা চাইবে তাদের দেশ দ্বিতীয় শিরোপা জিতুক। তবে, যদি আর্জেন্টিনা জিতে, তাদের অন্তত এতটুকু সান্ত্বনা থাকবে যে, তাদের পরিবারের একটা অংশ অন্তত খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *