মুচলেকার পর শাকিব খানের সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার

চলতি মাসের শুরুতে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছিল সার্টিফিকেশন বোর্ড। এবার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বোর্ড। ফলে সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা থাকল না।

সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীনের কথায়, সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না– এই মর্মে ওরা মুচলেকা দিয়েছে। মুচলেকার পরিপ্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পায় ‘প্রিন্স’। চলচ্চিত্রটিতে শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, রোববার (২৪ মে) সিনেমাটির পরিবর্তিত সংস্করণের সার্টিফিকেশন সনদ হাতে পেয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *