দোঁহা

ফুল আমাকে দিলোনা ঘ্রাণ, আমি নাকি বুঝবো না তার মানে

সেই কথাটি গুনগুনিয়ে ভ্রমর নাচে, শাহ করিমের কানে,

দুঃখ–ব্যথা শিশির বিন্দু, দিলাম লিখে ডানায় প্রজাপতির

কৌতূহলে সে–সব কথা শুনতে আসেন জলসা ঘরের পীর।

কলি যুগের কৃষ্ণ আমি প্রেমের ফুলে কামকষ্টের ত্রাতা

‘নেলির গাছে’ আমার নামে মন্ত্র আঁকেন চন্ডিদাশের ভ্রাতা,

ফুল আমাকে দিলোনা ঘ্রাণ, আমি নাকি বুঝবো না তার মানে

সেই কথাটি গুনগুনিয়ে ভ্রমর নাচে, শাহ করিমের কানে।

২.

ইউসুফ তোর ফুলের সাথে আড়ি এবং ভুলের সাথে ভাব জমিয়ে স্বস্তি

যা না হবার তা নিয়ে তুই করবি কেনো হল্লা এমন, দাঙ্গা–জবরদস্তি।

৩.

এত রঙ্গ দেখাও কেনো এত রঙ্গ দেখাও

কাছে ডাকলে দূরের গীতি কানকে তুমি শেখাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *