কবিগুরুর জন্মদিনে

কবিগুরুর জন্মদিনে সবার মনে খুশি আজ

হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায় রবির সুরের কারুকাজ।

মাথার ওপর ছাতা হয়ে রবি থাকেন সবার পাশে

ঝড়ে ঝঞ্ঝা আপদ বিপদ অন্ধকারের শক্তি নাশে।

কবিগুরুর জন্মদিনে দু:খ কষ্ট যাই যে ভুলে

সুরের দোলায় মনটা সবার ক্ষণে ক্ষণে ওঠে দুলে।

কাব্য গানে ছন্দে ছড়ায় মাতায় আজও কবি রবি

সৌরভ ছড়ায় দিকে দিকে কাব্য নাটক গল্প সবই।

কবিগুরুর জন্মদিনে উছল খুশি সবার মনে

বদ্ধ মনের আগল খোলে বেঁচে থাকার নতুন পণে।

রূপোর সিকি ঝিকিমিকি শিলাইদহে পদ্মার জলে

রবির গানে ঝংকার ওঠে আলতা পায়ের রূপোর মলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *