বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী ভোটে বাজিমাত করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি বলেন, “নারী ভোটে বাজিমাত করবে জামায়াত। দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে-গঞ্জে নারীদের গণজোয়ার।”
এদিন সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট দিতে ফজরের নামাজ শেষে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা।
ভোটার উপস্থিতি দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ—সব বয়সের ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। কেউ পরিবার নিয়ে ভোট দিতে এসেছেন, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে কেন্দ্রে পৌঁছেছেন।