শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ আহ্বান জানাচ্ছে চীনের এই বিশ্ববিদ্যালয়, কারণ কী

চীনে পড়াশোনায় ভালো ফলের জন্য শিক্ষার্থীদের সাধারণত চাপে থাকতে হয়। তবে এই সংস্কৃতিতে কিছুটা বদল আনতে একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রেমে পড়তে উদ্বুদ্ধ করছে।

দেশটির সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের আসন্ন বসন্তকালীন ছুটির প্রতিপাদ্য রেখেছে, ‘ফুল দেখো ও প্রেমে পড়ো’।

মূলত বিয়ের হার বাড়ানো, অভ্যন্তরীণ কেনাকাটা বৃদ্ধি ও নিম্নমুখী জন্মহারের লাগাম টানতে কর্তৃপক্ষের নেওয়া নানা কৌশলের অংশ এটি।

২০২৫ সালে চীনে টানা চতুর্থ বছরের মতো জনসংখ্যা কমেছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) ‘শিশু-বান্ধব’ শহর গড়ার নির্দেশনা দিয়েছে।

জনসংখ্যা বিশেষজ্ঞ ও ট্রিপ ডটকম-এর সহপ্রতিষ্ঠাতা জেমস লিয়াং বলেন, ‘সন্তান পালনের জন্য সমাজের পর্যাপ্ত সময় ও অর্থ প্রয়োজন। বড় পরিবারের সামাজিক ও ব্যক্তিগত সুবিধা সম্পর্কে তরুণদের আরও শিক্ষিত করা জরুরি।’

এখন ভ্রমণে উৎসাহিত করতে বিদ্যালয়গুলোতে ঐতিহ্যগত গ্রীষ্ম ও শীতের ছুটির পাশাপাশি বসন্তের ছুটি দেওয়ার পরিকল্পনা করছে চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *