মাদুরোকে আর্জেন্টিনায় প্রত্যর্পণের অনুরোধ

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছেন দেশটির এক বিচারক। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় এই প্রত্যর্পণ চাওয়া হয়েছে। মাদুরো বর্তমানে নিউইয়র্কে বন্দি আছেন। গত মাসে কারাকাস থেকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁকে মাদক-সন্ত্রাস ও কোকেন পাচার ষড়যন্ত্রের মামলায় বিচারের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্র।

আর্জেন্টিনার বিচারকরা প্রায়ই অন্য দেশে মানবাধিকার লঙ্ঘনের মামলা নিয়ে সোচ্চার থাকেন। মাদুরোর বিরুদ্ধে বুয়েন্স এইরেসে মানবতাবিরোধী অপরাধের মামলা হয় ২০২৩ সালে। এতে তাঁর শাসনামলে বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। -আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *