ভারতে রাজধানী এক্সপ্রেসের বগিতে আগুন, ৬৮ যাত্রীকে উদ্ধার

ভারতের কেরালা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনায় ৬৮ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার সকালে রাজস্থানের কোটার কাছে বগিতে আগুন লাগার ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। ঘটনায় কেউ আহতও হয়নি বলে কর্মকর্তারা দাবি করেছেন। তারা বলেছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৫টার দিকে কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ৬৮ যাত্রীকে বহন করা বি–১ কোচটিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করার পাশাপাশি নিরাপত্তার খাতিরে ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক লাইন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক ভিডিওতে বিচ্ছিন্ন কোচটি থেকে গাঢ়, ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *