এবার বিদেশ থেকে ভার্জিন নারী আমদানির প্রস্তাব

ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণী আমদানির প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। এমন পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। দেশটির এই কর্মকর্তা জন্মহার বাড়াতে বিদেশ থেকে তরুণী আমদানির প্রস্তাব দেন বলে জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কিম হি-সু এক বৈঠকে প্রস্তাব দেন যে জন্মহার বাড়াতে কোরিয়ার গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য ‘ভিয়েতনাম বা শ্রীলঙ্কা’ থেকে তরুণী আমদানি করা যেতে পারে। তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে। 

সমালোচকেরা কড়া নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের মন্তব্য নারীদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি এটি নারীদের ‘পণ্য’ হিসেবে উপস্থাপনের শামিল।

এমন মন্তব্যের দায়ে ইতোমধ্যে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে কিম হি-সুকে বহিষ্কার করা হয়েছে। 

দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী ৬০ বছরের মধ্যে দেশটির ৫ কোটি জনসংখ্যার অর্ধেক কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

কিম হি-সুর এমন প্রস্তাবের কড়া নিন্দা জানিয়েছে ভিয়েতনাম। সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়েছে। তবে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ এনিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

এদিকে এরই মধ্যে এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কিম। তিনি নিজের ভাষাকে ‘অনুপযুক্ত’ বলে স্বীকার করেছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *