ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত বিভাগে বাংলাদেশ সেরা

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ–১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে শুক্রবার ভিয়েতনামকে ২৩১–২২৫ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। শুরুর দুই সেটে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভিয়েতনাম, কিন্তু উজ্জীবিত বাংলাদেশকে আটকাতে পারেনি। আর্চারি এশিয়া কাপের (স্টেজ–১) কম্পাউন্ড পুরুষ বিভাগে সেরা হয় বাংলাদেশ। শুরুর দুই সেটে ৫৭–৫৫, ৫৮–৫৬ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে জমজমাট লড়াইয়ের পর ভিয়েতনাম জিতে ৫৮–৫৭ পয়েন্টে। তবে চতুর্থ সেটে হিমু–নেওয়াজদের নিশানা নিখুঁত হলে ৫৯–৫৬ স্কোরে জিতে যায় বাংলাদেশ। কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *