চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে শঙ্কিত জামায়াত

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার বিষয়ে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা নিয়ে উদ্বিগ্ন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেছেন, সরকার চাঁদাবাজি দমনে ব্যর্থ হলেও কীভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে, তা নিয়ে জামায়াত শঙ্কিত।

রোববার (৩১ আগস্ট) বিকেলে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত অতীতে এক গ্রুপকে বাসস্ট্যান্ড দখলে নিতে দেখেছিল, কিন্তু বর্তমানে আরেকটি গ্রুপ এ কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই দখলদারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।

এছাড়া, জামায়াতের এই নেতা বলেন, সরকার যদি সঠিক সিদ্ধান্ত ও উদ্যোগ নেয়, তবে পরিস্থিতি বদলানো সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে। তবে, সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আছে, বিশেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর, যা কিছুটা চাপের কারণে করা হয়েছে।

জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নুরুল হকের ওপর হামলার ষড়যন্ত্র গভীর এবং জামায়াত সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। জামায়াতের মতে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টির বিষয়ে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *