কাপ্তাইয়ে মদ তৈরির বিপুল সরঞ্জাম জব্দ

কাপ্তাইয়ের বৈরাগী পাড়া নামক এলাকা থেকে গতকাল (৬ সেপ্টেম্বর) মদ তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। ৪১ বিজিবির অভিযানে এই সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানকালে বিজিবি সদস্যরা বৈরাগী পাড়ার মদ তৈরির কারখানা থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের পাতিল, মদ তৈরির রাসায়নিক উপকরণ ভর্তি ৩টি বড় বৈয়াম, ১ হাজার ৫শ লিটার মদ তৈরির সংরক্ষণ করা কাঁচামাল, ৩০ লিটার তৈরি মদসহ বিভিন্ন উপকরন জব্দ করেন। জব্দকরা এসব মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা হবে বলে ধারণা করা হয়। ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্‌ মদ তৈরির কারখানা জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযানের খবর পেয়ে মদের কারখানার সাথে জড়িতরা পালিয়ে যায় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এই কারখানা থেকে তৈরি মদ বিভিন্ন উপায়ে চট্টগ্রামসহ অন্যান্য স্থানে সরবরাহ করা হোত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *