শিল্পকলায় প্রমার প্রযোজনা কাব্যপালা ‘মহুয়া’

প্রমার পূর্ণাঙ্গ প্রযোজনা মহুয়ার পঞ্চম মঞ্চায়ন হয়ে গেল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। প্রদর্শনীর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রমার সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। মহুয়ার নির্দেশনায় ছিলেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল ও গ্রন্থনা করেছেন মনজুর মুন্না। প্রযোজনায় ছিলেন বাপ্পা চৌধুরী ও কংকন দাশ। এতে মহুয়া চরিত্রে কাজ করেছেন হৈমন্তী শুক্লা মল্লিক এবং নদের চাঁদ চরিত্রে কাজ করেছেন মনজুর মুন্না।

অন্যান্য চরিত্রে অংশগ্রহণ করেছেন বিশ্বজিৎ পাল, এটিএম সাইফুর রহমান, রুনা চৌধুরী, নাজমুল আলিম সাদেকী সুমন, রোজী বিশ্বাস, রাজু দাশগুপ্ত, মাহফুজ আহমেদ, পার্থ প্রতিম মহাজন, রোমেনা আফাজ রুমি, সুমিষ্টা বড়ুয়া পপি, কলি দাশ, সাফাত জামিল, স্নিগ্ধ চৌধুরী, শারমিন রিমা, নুরউদ্দিন সৌরভ, আফসানা ফাইরুজ, তানজিয়া নওরিন, টিনা বড়ুয়া, ফাল্গুনী সিকদার, মেহেদী হাসান ফয়সাল, সাঈদ আল সোহেল, সুমনা রহমান, মনিরুল মান্নান, মুমতাহিনা মাহি, নামিয়া সুলতান ওহী, ইন্দ্রিলা সেন, রামিসা হোসেন স্নিগ্ধা, পুজা দাশ মিতু, মহুয়া আচার্যী, রাজস্রী ভৌমিক। সংগীতে ছিলেন লিটন নন্দী, সৈয়দা হুজ্জাতুন নূর আকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *