অর্থনীতির ক্ষেত্রে এক দশক পর ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছে মার্কিন ভোটাররা : জরিপ

যুক্তরাষ্ট্রের অর্থনীতির আরও ভালো তত্ত্বাবধায়ক হিসেবে মার্কিন ভোটাররা প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি পছন্দ করছে, বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এক জরিপ এমনটি দেখা গেছে। 

বুধবার থেকে সোমবার পর্যন্ত পরিচালিত এই জরিপে আরও দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ৩৫ শতাংশে নেমে গেছে। রয়টার্স লিখেছে, জরিপের এই ফলাফলে এটা পরিষ্কার হচ্ছে যে ট্রাম্প যেভাবে অর্থনীতি পরিচালনা করছেন তা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার দলের জন্য বিপর্যয়ের কারণ হতে পারে। এই নির্বাচন থেকেই নির্ধারিত হবে পরবর্তী দুই বছর মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে। ইরান যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ে মার্কিন নাগরিকরা ট্রাম্পের ওপর বিরক্ত। জুলাইতে রয়টার্স ও ইপসোসের আরেকটি জরিপে ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩৫ শতাংশ পাওয়া গিয়েছিল। এবার জরিপে জনপ্রিয়তা তার চেয়ে ২ শতাংশ হ্রাস পেয়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। ট্রাম্পের মেয়াদে জনপ্রিয়তার সর্বনিম্ন রেকর্ড ৩৪ শতাংশ থেকে এটি মাত্র এক শতাংশ পয়েন্ট দূরে রয়েছে। জরিপে অংশ নেওয়া মার্কিন ভোটারদের মধ্যে প্রায় ৩৭ শতাংশ বলেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ডেমোক্র্যাট পার্টির একটি অপেক্ষাকৃত ভালো পদ্ধতি আছে। অর্থনীতির ক্ষেত্রে ৩৬ শতাংশ ভোটার রিপাবলিকান পার্টির ওপর ভরসা রাখার কথা জানিয়েছে। ২৭ শতাংশ ভোটার জানিয়েছেন, অন্য কোনো দল ভালো কিছু করতো কি না, তা নিশ্চিত নয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *