প্রতিটি গানের আলাদা একটি রং আছে : শ্রেয়া ঘোষাল

জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। সংগীত ক্যারিয়ারে অসংখ্য গান কণ্ঠে দিয়েছেন তিনি। কয়েক দিন আগে ‘অল হার্টস ট্যুর’–এর অ্যালবাম প্রকাশিত হয়েছে। গানের ভিজুয়ালাইজেশনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন শিল্পী। একটি সংবাদ সংস্থা দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, আমার কাছে সবকিছুই যেন ফটোগ্রাফিক মেমোরি বা ছবির মতো, যা আমি অনেকবার ব্যবহার করি। আমার কাছে প্রতিটি গান একটি চিত্রকর্ম। প্রতিটি গানের আলাদা একটি রং আছে। আমি কোনো মুখকে একটি নির্দিষ্টভাবে দেখি। এটি একটি ছবি। একটি অন্তরারও আলাদা রং থাকে সেখানে হলুদ বা নীলের আভাস থাকে। কিছুটা ব্যাখ্যা করে শ্রেয়া বলেন, সমপ্রতি গুগলে সার্চ করে দেখেছি, সত্যিই এমনটা হয় কি না। আমার ক্ষেত্রে এটা অনেক কাজ করে। আমি অনুভব করি, আপনি যখন পর্দার জন্য গান করেন, তখন সবকিছুই সিনেমার মতো হয়ে যায়। পর্দায় কী ঘটছে, স্টাইলটা কেমন হবে এসব আমি কল্পনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *