জ্বালানি সংকট : পাকিস্তানের রাজধানীতে গণপরিবহন ফ্রি ঘোষণা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় পাকিস্তানে পেট্রোল ও হাই–স্পিড ডিজেলের (এইচএসডি) দাম যথাক্রমে ৪৩ শতাংশ ও ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে নজিরবিহীন মূল্যবৃদ্ধির একদিন পর শুক্রবার বিভিন্ন প্রদেশে সাধারণ মানুষের জন্য সহায়তামূলক ব্যবস্থা ঘোষণা করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে পরবর্তী ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। একই ঘোষণা দেওয়া হয়েছে পাঞ্জাব প্রদেশেও। আর সিন্ধু সরকার ক্ষুদ্র কৃষকদের জন্য সহায়তা ও মোটরসাইকেল চালকদের জন্যও জ্বালানি ভর্তুকি ঘোষণা করেছে। করাচিতে এক সংবাদ সম্মেলনে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘোষণা করেন, ফেডারেল সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে সিন্ধু সরকার মোটরসাইকেল চালকদের ২,০০০ রুপি করে জ্বালানি ভর্তুকি দেবে। তিনি জানান, মোটরসাইকেল চালকদের এই মূল্যবৃদ্ধি থেকে ‘সুরক্ষা দেওয়া উচিত’, যার কারণে গতকাল ঘোষিত ১০০ রুপির ভর্তুকি কার্যকর হচ্ছে। মুরাদ আলী শাহ বলেন, প্রাদেশিক সরকার নিবন্ধিত মোটরসাইকেল মালিকদের জ্বালানি ভর্তুকি হিসেবে মাসে ২,০০০ রুপি দেবে। তিনি বলেন, আবগারি বিভাগ একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *