সুইজারল্যান্ডে ট্রেন দুর্ঘটনা

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা অঞ্চলে তুষারধসের কবলে পড়ে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহর গপেনস্টাইনের কাছে ১,২১৬ মিটার উচ্চতায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ও এএফপি নিশ্চিত করেছে। খবর ইউরো নিউজের।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছেÑ ট্রেনটি আসার ঠিক আগ মুহূর্তে একটি বিশাল তুষারধস রেললাইন অতিক্রম করেছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই অঞ্চলে তুষারধসের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে (লেভেল-৪) রয়েছে। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *