আজকে ঈদের মতোই আনন্দের দিন, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শেষে তিনি সাংবাদিকদের বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে। 

এসময় তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে অনুরোধ করবো এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারক বাদ। এসময় উপস্থিত সকলে প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *