‘দ্য ওয়্যার’ অভিনেতার মৃত্যুর আসল কারণ প্রকাশ


বিশ্বজুড়ে জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’-এর অভিনেতা জেমস রেনসনের মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। ৪৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

প্রায় তিন সপ্তাহ পর লস অ্যাঞ্জেলেসের ময়নাতদন্তকারী চিকিৎসক জেমস রেনসনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করেন। ফরেনসিক প্রতিবেদনে জানানো হয়েছে, গলায় ফাঁস লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে এবং এটি আত্মহত্যার ঘটনা।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও জেমস রেনসন ছিলেন সমানভাবে প্রশংসিত। তাঁর অভিনীত উল্লেখযোগ্য হরর চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘আইটি: চ্যাপ্টার টু’, ‘সিনিস্টার’ ও এর সিক্যুয়েল, এবং ‘দ্য ব্ল্যাক ফোন’। এছাড়া ‘জেনারেশন কিল’, ‘সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন’, ‘সিল টিম’ ও ‘পোকার ফেস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।

জেমস রেনসনের মৃত্যুতে হলিউডে নেমে এসেছে গভীর শোক। তাঁর স্ত্রী জেমি ম্যাকফি ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে স্বামীর স্মৃতিচারণ করেন। রেনসনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমি তোমাকে অসংখ্যবার বলেছি—আমি তোমাকে ভালোবাসি, এবং জানি ভবিষ্যতেও তোমাকে ভালোবাসব। তুমি সবসময় বলতে, আমার মতো হওয়া তোমার প্রয়োজন, আর তোমার মতো হওয়া আমার। তুমি একদম ঠিকই বলেছিলে। জ্যাক ও ভায়োলেটের মতো সুন্দর সন্তান আমাদের উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা চিরকাল একসঙ্গেই থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *