আগামী ৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ


আগামী ৯ জানুয়ারি, শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শহীদ ওসমান হাদিসহ সকল হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে এবং গণভোটে ‘জুলাই সনদ’-এর পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওসমান হাদি হত্যার সাথে সম্পৃক্ত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারার ব্যর্থতা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন।

মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *