বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। দল জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণ ও বাস্তবমুখী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, লোক দেখানো বা ধর্ম বেচাকেনার রাজনীতি বিএনপির চরিত্র নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সমাজের অগ্রগতিতে নারীরা অন্যতম শক্তি, আর তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। দল সবসময় নারীসমাজের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে এবং রাজনীতির প্রতিটি ধাপে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

সমাবেশের প্রধান বক্তা, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ, সুরক্ষা ও ক্ষমতায়নও দলের নীতিগত অঙ্গীকার বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *