তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের প্রতি ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দলের নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে আহ্বান জানিয়ে বলেছেন, “স্বৈরাচার চলে গেলেও এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে।”

শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ হয়ে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের অবশ্যই যেকোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে। তিনি মন্তব্য করেন, “আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারলে, ধানের শীষের পক্ষে জনগণের রায় আসবে।”

তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, বা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে।”

তিনি আরও বলেন, “দেশের সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, তবে সরকার প্রতিষ্ঠিত হওয়া উচিত জনগণের রায়ের মাধ্যমে।” তিনি দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আর সময় নষ্ট করার সুযোগ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *