সাইফের বিদায়ে ভাঙল শতরানের জুটি

সাইফের বিদায়ে ভাঙল তানজিদের সঙ্গে শতরানের জুটি। দলীয় ১০৫ রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৬ রান করেন সাইফ। তার ইনিংসটি সাজানো ছিল ৩ বাউন্ডারির সৌজন্যে। ক্রিজে তানজিদের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। ১৯ ওভার শেষে ১ উইকেটে ১০৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৫৪ বলে পাঁচটি ছক্কা ও চারটি চারে ৬৩ রান করেছেন তানজিদ। 

তানজিদ-সাইফে শতরানের জুটি

তানজিদ হাফ সেঞ্চুরি পাওয়ার একটু পরই দলীয় শতরানে পৌঁছায় বাংলাদেশ। ১৭.৪ ওভারে দলীয় শতরানে পৌঁছায় বাংলাদেশ। তানজিদের ফিফটি হয়ে গেলেও হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন আরেক ওপেনার সাইফ হাসান।

তানজিদের হাফ সেঞ্চুরি

দারুণ খেলতে খেলতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাটে। ওয়ানডে ক্রিকেটে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি।এ দিন আরেকটি রেকর্ডও গড়েন তানজিদ। বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ফরম্যাটে পাওয়ার প্লে’তে (১-১০ ওভার) সবচেয়ে বেশি ছক্কার মালিক বনে গেছেন এই ওপেনার। পাওয়ার প্লে’তে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

তানজিদ-সাইফের জুটিতে পঞ্চাশ

তানজিদ-সাইফের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে  ওপেনিং জুটি পঞ্চাশ রানের মাইলফলক স্পর্শ করেছে। ৯ ওভারের মধ্যেই তারা দলীয় পঞ্চাশ রান স্পর্শ করেন। ১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫০। তানজিদ ৩০ রান অপরাজিত, সাইফ ১৭ রানে।

সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। একই একাদশ নিয়ে খেলবে মেহেদী হাসান মিরাজের দল। অপরদিকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। গাজি ঘোরি এবং সাদ মাসুদ- এই দুজনের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *