৪৪৩ দিন পর 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘হ্যারিকেন হেলেন’-এর তা-বের পর হারিয়ে যাওয়া বিড়ালকে ৪৪৩ দিন পর ফিরে পেয়েছেন এটির মালিক। গত বছর সেপ্টেম্বরে ফ্লোরিডায় আঘাত হানে হ্যারিকেনটি। গত ১৩ ডিসেম্বর বিড়ালটিকে রাস্তায় খুঁজে পান এক ব্যক্তি। এরপর সেটিকে নর্থ ক্যারোলিনার অ্যাভারি হিউম্যান সোসাইটি নামে একটি শেল্টার কেন্দ্রের কাছে হস্তান্তর করেন। শেল্টারের কর্মীরা বিড়ালের শরীরে একটি মাইক্রো চিপ পান। সেটি স্ক্যান করে জানতে পারেন, হ্যারিকেনের সময় বিড়ালটি হারিয়ে গেছে। এরপর মালিককে খুঁজে বের করে তার কাছে বিড়ালটিকে বুঝিয়ে দেন তারা।
শেল্টারটি গত রবিবার এক বিবৃতিতে বলেছে, যখন আমরা বিড়ালটিকে স্ক্যান করি, আমরা একটি মাইক্রো চিপ খুঁজে পাই। কিছুটা খোঁজ ি
নয়ে আমরা জানতে পারি হ্যারিকেন হেলেনের সময় (৪৪৩ দিন আগে) বিড়ালটি হারিয়ে যায়। আজ, এই সময় পর, সে সেখানে ফিরে গেছে যেখানে তার স্থান তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছে সে।
হ্যারিকেন হেলেন যুক্তরাষ্ট্রে গত ২০ বছর আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী সামুদ্রিক ঝড়গুলোর মধ্যে একটি। ছয় রাজ্যে তা-ব চালিয়ে ঝড়টি কেড়ে নেয় ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। যার মধ্যে বেশিরভাগ মানুষ নিহত হন নর্থ ক্যারোলিনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *