ভারতের পার্লামেন্ট ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি

আতঙ্কের সকাল। সোমবার দিনের শুরুতেই আতঙ্ক ছড়ায় ভারতের রাজধানী দিল্লির ৯ টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে আসা মেইল। তাতে দিল্লির পার্লামেন্ট ভবনেও হামলার হুমকি ছিল। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ থেকে ৯ টার মধ্যে দিল্লির নামকরা লরেটো কনভেন্ট, ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল এবং কেমব্রিজ স্কুল–সহ অন্তত ৯টি স্কুলে হুমকি বার্তা পৌঁছায়। এর ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার খাতিরে দ্রুত ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্কুল ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানায়, সকাল ৮টা ৩৩ মিনিটে তাদের কাছে প্রথম ফোন আসে। এর পরপরই দমকল বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে পৌঁছায়। পুলিশ প্রতিটি স্কুল চত্বরে চিরুনি তল্লাশি চালাচ্ছে। ইমেল বার্তায় লেখা ছিল, দুপুর ১ টা ১১ মিনিটে স্কুলে বিস্ফোরণ ঘটবে। তাছাড়া, আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১ টা ১১ মিনিটে দিল্লির পার্লামেন্ট ভবনে হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়। ইমেইলে উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *