মেসির পেনাল্টিতে জয়ে ফিরল মায়ামি

এমএলএস (মেজর লিগ সকার) কাপের শুরুতে ধাক্কা খেলেও ‘চ্যাম্পিয়ন্স ট্যুর’-এ অবশেষে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। পুয়ের্তো রিকোর এস্তাদিও হুয়ান রামোন লোউব্রিয়েলে অনুষ্ঠিত ম্যাচে ইনদেলপেনদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে ২-১ গোলের স্বস্তির জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মায়ামি। যার ফলস্বরূপ ১৬তম মিনিটে সান্তিয়াগো মোরালেসের গোলে এগিয়ে যায় তারা। তবে মায়ামির এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের মাত্র এক মিনিট পরই ইনদেলপেনদিয়েন্তের হয়ে বল জালে জড়িয়ে দারুণভাবে সমতা ফেরান প্যাট্রিক মার্কাডো। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে বেঞ্চে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মায়ামির প্রাণভোমরা লিওনেল মেসি। মাঠে নেমেই দলের আক্রমণে গতি বাড়ান এই বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ফের এগিয়ে দেন তিনি। চলতি নতুন মৌসুমে এটিই ছিল মেসির প্রথম গোল। শেষ পর্যন্ত তার এই গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *