গাইতে পারছেন না, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

ভারতের বরেণ্য প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। দীর্ঘ দিন ধরে শ্রবণজনিত সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে জনসম্মুখেও কম আসেন। অনেকটা বিরতির পর নিজের স্বাস্থ্যের আপডেট তথ্য জানালেন সংগীতশিল্পী। চলতি বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন অলকা।

এ খবর প্রকাশ্যে আসার পর তার অসুস্থতার প্রসঙ্গ নতুন করে সামনে আসে। সমপ্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক বলেন, আমি এখনো এ রোগে ভুগছি। অলকা তার শারীরিক অসুস্থতা নিয়ে আর কিছু বলেননি। তবে পুরস্কারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান শিল্পী। অলকা ইয়াগনিকের শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। ২০২৪ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে বিরল রোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিল্পী। ইনস্টাগ্রামে পোস্টে তিনি জানান, বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে। যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। ইনস্টাগ্রামে অলকা লিখেছিলেন, আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম–আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চান কেন আমি অনুপস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *