একফালি চাঁদ

একফালি চাঁদ হাসে দূর আকাশে

অনাবিল অমলিন পটে আঁকা সে।

বাংলার ঘরে ঘরে সেই বাঁকা চাঁদ

নিয়ে এলো দারুণ এক শুভ সংবাদ।

তিরিশটা রোজা শেষে কাল হবে ঈদ

আনন্দে গাই গান গাই সঙ্গীত।

রাত পোহালেই সবে ঈদগাহে গিয়ে

নামাজটা পড়ে নেবো মনোযোগ দিয়ে।

তারপর কোলাকুলি গলাগলি করে

যাবো যত আত্মীয় স্বজনের ঘরে।

সারাদিন কোলাহল আনন্দে মেতে

সকলের ভালোবাসা নেবো বুক পেতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *