ফেব্রুয়ারীর নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ: সেলিমুজ্জামান

মোঃ আশরাফুজ্জামান,কাশিয়ানী,(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ফেব্রুয়ারীর নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ -বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক  সেলিমুজ্জামান সেলিম।

রবিবার (১১জানুয়ারী) বিকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড  বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ  থেকে আয়োজিতদেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদ্বেহী আত্নার মাগফেরাত কামনায়  দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় সেলিমুজ্জামান সেলিম  আর বলেন আগামী ৫ বছর এদেশের মানুষ কেমন থাকবে,গোপালগঞ্জ ১ আসনের মানুষ কেমন থাকবে, আপনাদের একটি মুল্যবান  ১ টি ভোট নির্ধারণ করবে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে নাকি অশিক্ষিত হবে, এ দেশের উন্নয়ন হবে নাকি হবে না, আপনার এলাকার উন্নয়ন হবে নাকি হবে না। আমি বিশ্বাস করি এদেশের সাধারণ মানুষ যদি শান্তিপুর্নভাবে ভোট দিতে পারে তাহলে আমার দল বিএনপি সারা দেশে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে।

এলাকার সন্তান হিসেবে আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন তাহলে জাতীয় সংসদে দাড়িয়ে আপনাদের কথা বলবো,গোপালগঞ্জ ১ আসনের মানুষের অধিকারের কথা বলবো,এলাকার উন্নয়নের কথা বলবো।

আমাদের প্রিয় নেতা তারেক রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে সংগ্রাম করছেন, আগামী ১২ ফেব্রুয়ারী  জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশে গনতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রায়ত প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া যে উদ্দেশ্য নিয়ে আমাকে ধানের শীষের প্রতিক দিয়ে আপনাদের নিকট পাঠিয়েছেন, আপনারা আমার প্রিয় নেত্রীর দিকে তাকিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমের দিকে তাকিয়ে, মুকসুদপুর ও কাশিয়ানী মানুষের দিকে তাকিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন।

কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি নুরে আলম তোতার সভাপতিত্বে আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, ,যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ, উপজেলা বিএনপি শ্রম বিষায়ক সম্পাদক লাল চান ফকির,  উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান,  উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ মহেশপুর ইউনিয়ন  বিএনপির সভাপতি শাহাদাত চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোরাব হোসেন,সাধারণ সম্পাদক ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী  উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *