যুক্তরাষ্ট্র এখন আগের চেয়েও খারাপ অবস্থায়

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক, যিনি অনিচ্ছাসত্ত্বেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্বীকার করেছেন, ট্রাম্প স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরা হয়নি, বরং যুক্তরাষ্ট্র এখন আগের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। স্পষ্ট করে বললে, ইসরায়েলের চাপের মুখে ট্রাম্প অপ্রয়োজনীয়ভাবে একটি যুদ্ধ শুরু করেছিলেন। সতর্ক থাকার আহ্বান জানানো বিশেষজ্ঞদের কথা তিনি শোনেননি। খবর বাংলানিউজের।

তিনি বলেন, ইরান সম্পর্কে ভুল ধারণার ভিত্তিতে কৌশল নির্ধারণ করেন, যা একটি ধ্বংসাত্মক আঞ্চলিক সংঘাতের জন্ম দেয়। এই যুদ্ধের ফলে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে পড়েছে এবং আপাতত ইরান ও রাশিয়ার সরকারের দমনমূলক প্রবণতা আরো শক্তিশালী হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে আরো প্রশ্নবিদ্ধ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রেসিডেন্টের নেতৃত্বযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। চিকিৎসা গবেষণা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়সহ ইরান ও লেবাননের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বা তাদের ভবিষ্যৎ পারমাণবিক কর্মসূচির কোনো সমাধান হয়নি। বরং ইরানের ভেতরে যারা পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে, তাদের অবস্থান আরো শক্তিশালী হয়েছে। এমনকি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও টোল আরোপের পরিকল্পনাও এখনো ইরান ও ওমানের হাতে রয়েছে, যা এই প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে। তিনি আরো বলেন, দুইসংঘাতে বলপ্রয়োগ যে ভুল পথ, তা এখন পরীক্ষিত সত্যে পরিণত হয়েছে। কারণ এর লক্ষ্য অর্জনের মূল্য এতটাই ভয়াবহ যে তা কল্পনারও অতীত। সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবার যুদ্ধের হুমকি আসতে পারে। তবে এই বহু দশকের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *