সম্প্রতি ১ মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় মূল্য ছুঁয়েছিল সাড়ে ১৪ লাখ। মুদ্রার এমন নাটকীয় অবমূল্যায়ন প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রার ব্যয়ে। এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, শুক্রবার দুপুর পর্যন্ত বিক্ষোভে সহিংসতায় মারা গেছেন অন্তত ছয়জন।
প্রাণঘাতী সহিংসতার পর ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট দ্রুত রাজনৈতিক ক্ষোভে পরিণত হয়েছে। কিছু বিক্ষোভকারী স্লোগান দিয়েছেন ‘স্বৈরাচারের পতন হোক’। যা ভাবিয়ে তুলেছে সরকারকে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শুক্রবারও বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। ফার্স প্রদেশের মারভদাস্ত শহরে বিক্ষোভ মিছিল হয় সহিংসতার সময় নিহত এক ব্যক্তির জানাজা শেষে।