বিএনপির রুহুল কবির রিজভী: প্রশাসনে ছাত্রদল সংশ্লিষ্টদের গুরুত্বহীন করা হচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার কারণে প্রশাসনের অনেক কর্মকর্তা এখন গুরুত্বহীন হয়ে পড়ছেন এবং একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি ও এসপি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এক-এগারোর মতো ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার আমলে বা তার আগে যারা মেধায় প্রশাসনে সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিংবা তাদের পরিবারের কেউ বিএনপির নেতা ছিলেন—এমন অভিযোগে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

রিজভী বলেন, বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলছে এবং আসন্ন দুর্গাপূজায় নাশকতার ঘটনা ঘটানোর পরিকল্পনা থাকতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *