তারকাবহুল নাটক ‘হ্যাপি ডিভোর্স’

তরুণ নাটক ও চলচ্চিত্র নির্মাতা তপু খান গত সপ্তাহে নির্মাণ কাজ শেষ করেছেন ঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি রচনা করেছেন টিউন তেহরিন। নাটকে জোভান ও কেয়া পায়েল স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। জোভান বলেন, নাটকের গল্প মূলত আমাদের সন্তান নেয়াকে ঘিরেই। আমার বাবা মা তাদের নাতি নাতনির মুখ দেখতে চায়। এই নিয়েই গল্প এগিয়ে যায়। গল্পটা সুন্দর। সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। আশা করছি প্রচারে এলে নাটকটি সবার ভালোলাগবে। কেয়া পায়েল বলেন, ঈদের নাটক হিসেবে ‘হ্যাপি ডিভোর্স’ দর্শকের জন্য উপভোগ করার মতোই।

নাটকের গল্প ভাবনাটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। আর সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে আমার সবসময়ই ভালোলাগে। অনেক কিছু শেখা যায়। এই নাটকে অভিনয় করতে গিয়ে বেশ ভালো অভিজ্ঞতা হলো। মৌ ও কেয়া পায়েলের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোজী সেলিম। তিনি বলেন, সবমিলিয়ে মনে হয়েছে তপু বেশ যতœ করেই নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। সবাই যার যার চরিত্রে শ্রম দিয়েছে কাজটি যেন ভালো হয়। আশাবাদী আমি।
এছাড়া নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুব্রত, শামীমা নাজনীন, সমাপ্তি মাসউক, তাহমিনা সুলতানা মৌ।
‘হ্যাপি ডিভোর্স’ নাটকটি আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *