প্রতিশোধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি প্রধান শহরে বিস্ফোরণ ঘটে। হামলার জবাবে ইরান এখন শক্তিশালী প্রতিশোধের পরিকল্পনা করছে। দেশটির শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আঘাতের প্রতিশোধ কঠোর হবে এবং শত্রুপক্ষকে অপ্রত্যাশিত মূল্য দিতে হবে।

বিশেষ করে তেহরানের ইউনিভার্সিটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের পর দেশজুড়ে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে ইরান সরকার পুরো দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ইরানের সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মাজিদ আখভান বলেন, নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির কারণে বেসামরিক বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *