ইরান যুদ্ধ বছরের পর বছর চলবে না : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হতে কিছুটা সময় লাগলেও তা বছরের পর বছর চলবে না। শনিবার তেহরানে মার্কিন, ইসরায়েলি হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। তাদের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশে মার্কিন ঘাঁটি আছে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে এই যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন। তবে পরে তিনি বলেন যে এটি আরও দীর্ঘ হতে পারে আর তখন থেকেই তিনি ইরানের বিরুদ্ধে একটি বিস্তৃত ও সময়সীমাহীন যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে আসছেন। নেতানিয়াহু অবশ্য এই সংঘাতকে আগের দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধগুলোর মতো দেখতে নারাজ, জানিয়েছে রয়টার্স। ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে সোমবার তিনি বলেন, আমি বলেছিলাম এটি দ্রুত ও চূড়ান্ত হতে পারে। এতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এটি বছরের পর বছর ধরে চলবে না। এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *