কাঠমান্ডু পুলিশ নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী ও নেপালি কংগ্রেস নেতা দীপক খাড়কাকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদ পোর্টাল রাতোপতী জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে যে অর্থ পাচার সংক্রান্ত অপরাধের তদন্তের জন্য খাড়কাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপাল পুলিশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিআইবি) একটি দল তাকে গ্রেপ্তার করেছে এবং সাবেক মন্ত্রী বর্তমানে সিআইবি হেফাজতে রয়েছেন। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং ফেসবুকে পোস্ট দিয়েছেন, বিক্ষোভ চলাকালে তার বাসভবন থেকে উদ্ধার হওয়া অর্থ সংক্রান্ত একটি তদন্তের সূত্রে খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইবির মুখপাত্র শিব কুমার শ্রেষ্ঠা এএফপি সংবাদ সংস্থাকে জানান, নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ এ তদন্তের তত্ত্বাবধান করবে।